
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া, শিশুসহ বেশ কয়েকজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বর্নো প্রদেশের একটি গ্রামে হামলা চালায় তাকফিরি সন্ত্রাসীরা। এসময় তারা সাধারণ মানুষদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি লুটতরাজ চালানো হয়। অপহরণ হওয়া শিশু নারীদের উদ্ধারে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।