
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমির বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭ টায় আফগানিস্তানের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকার বসবাসকারীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে একাডেমির সামনে থাকা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিস্ফোরণে আহতেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোন পক্ষ হামলার দায় স্বীকার না করলেও তালেবান জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করছে আফগানিস্তান সরকার।