News71.com
 International
 13 Feb 20, 06:22 PM
 212           
 0
 13 Feb 20, 06:22 PM

পাক জঙ্গিনেতা ভারতের মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাঈদের ৫ বছরের কারাদণ্ড॥

পাক জঙ্গিনেতা ভারতের মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাঈদের ৫ বছরের কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড ও অর্থ যোগান দেয়ার অপরাধে নিষদ্ধ সংগঠন লস্কর-এ- তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। ওই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী সংগঠন হিসেবে হাফিজ সাইদের লস্কর-এ- তৈয়বা এবং জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিষয়ে ভারতে মামলা থাকলেও পাকিস্তানে সে অবাধে ঘুরে বেড়াতে পারে এবং ভারতবিরোধী সভা করতে পারে বলে অভিযোগ করা হয়। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের পাঞ্জাবের কাউন্টার টেরোরিজম বিভাগ মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মে অর্থ যোগানের দায়ে হাফিজ সাইদের বিরুদ্ধে প্রথম মামলা করে। ২০১৯ সালের জুলাই মাসে লাহোর সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেয়ার উদ্দেশে লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে লাহোরের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে পাঠান।এরপর আজকে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিল দেশটির ওই আদালত। এর আগে ২০১৭ সালে হাফিজ সাইদ এবং তার চার সহযোগীকে সন্ত্রাসবাদ আইনে পাকিস্তান সরকার আটক করেছিল। কিন্তু প্রায় ১১ মাস পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন