
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সুপ্রিম কোর্টে বহুল আলোচিত ফেলানি হত্যা মামলার শুনানি শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি কে এম যোসেফের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আগামী ১৮ই মার্চ পরবর্তী দিন ধার্য করেন। ২০১১ সালের জানুয়ারিতে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে নৃশংসভাবে খুন হয় ১৫ বছরের কিশোরী ফেলানি। এরপর বিএসএফের নিজস্ব আদালত ফেলানীকে গুলি করা জওয়ান অমিয় ঘোষকে নির্দোষ আখ্যা দিয়ে খালাস দেন। এর ধারাবাহিকতায় ভারতের সুপ্রিম কোর্টে ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আবেদন করা হয়।