News71.com
 International
 16 Feb 20, 11:54 AM
 231           
 0
 16 Feb 20, 11:54 AM

জার্মানিতে মসজিদে হামলার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে॥

জার্মানিতে মসজিদে হামলার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি জার্মানিতে মসজিদে হামলা এবং হুমকির ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কেবল মসজিদই নয় মুসলমানদের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রের বিরুদ্ধেও উগ্রপন্থীরা হুমকি দিচ্ছে।জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবর থেকে জানা গেছে, গত দুই সপ্তাহে বিভিন্ন মসজিদের বিরুদ্ধে ৫টি বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। পুলিশ এই হুমকির বিষয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছে।১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিম এর চেয়ারম্যান আইমান মাজায়েক মসজিদের সুরক্ষার জন্য উচ্চতর নিরাপত্তা দেয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতি সপ্তাহেই এ ধরনের ঘটনার সাক্ষী হই।’ তিনি জানান, এধরনের হুমকি সম্ভাব্য হামলাকারীদের মসজিদে হামলা করার ব্যাপারে উৎসাহ দেয়।দেশটির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) সংসদে জার্মানিতে ইসলামের বিস্তার রোধে সতর্কতা অবলম্বন করতে বলার পর থেকে এই ব্যাপারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।১৩ ফেব্রুয়ারি এএফডি সংসদে একটি প্রস্তাব পেশ করে। এতে জার্মানিতে ইসলাম বিস্তার রোধ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়। এছাড়া মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করারও সুপারিশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন