News71.com
 International
 17 Feb 20, 01:23 PM
 245           
 0
 17 Feb 20, 01:23 PM

করোনার থাবায় এবার তাইওয়ানে প্মৃত্যু॥

করোনার থাবায় এবার তাইওয়ানে প্মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে করোনা ভাইরাসে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং খবরটি নিশ্চিত করেছেন। ৬০ বছরের ওই ব্যক্তি পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং জানান, মৃত ব্যক্তির পরিবারের আরও একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশটিতে একদিনে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭৫ জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন