News71.com
 International
 19 Feb 20, 11:32 AM
 303           
 0
 19 Feb 20, 11:32 AM

পাকিস্তানের করাচিতে গ্যাসের বিষক্রিয়ায় ১৪ জনের মৃত্যু॥

পাকিস্তানের করাচিতে গ্যাসের বিষক্রিয়ায় ১৪ জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বন্দর শহর করাচির একটি আবাসিক এলাকায় গ্যাসের বিষক্রিয়ায় তিন দিনে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় চার শতাধিক মানুষ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ নাসির হুসাইন শাহ এক ব্রিফিংয়ে বলেন, গ্যাসের উৎস সম্পর্কে কয়েক রকম ধারণা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে একটি তদন্তও চলছে তবে ওই গ্যাসের ধরন ও বৈশিষ্ট এখনও জানা যায়নি। করাচির পুলিশ প্রধান আদিল মালিক বলেন, এটা দুর্ঘটনা, নাকি নাশকতা- সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, অসুস্থদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পাঁচ জনকে আইসিইউতেও রাখা হয়েছে। তবে ওই বিষাক্ত গ্যাসের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সিন্ধু প্রদেশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জাফর মেহদীকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্ত প্রতিবেদন পেতে ৭২ ঘণ্টা সময় লাগবে। সেখানে হয়ত গ্যাসের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিকেল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস পাকিস্তান সরকারকে সতর্ক করে বলেছে, বাতাসের মাত্রারিক্ত সয়াবিন ডাস্টের উপস্থিতি শ্বাসকষ্টের একটি কারণ হয়ে থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন