News71.com
 International
 22 Feb 20, 07:26 PM
 235           
 0
 22 Feb 20, 07:26 PM

করোনা মোকাবিলায় চীনকে অর্থসাহায্য পাঠালেন বিল গেটস॥কৃতজ্ঞতা জানালেন শি জিনপিং

করোনা মোকাবিলায় চীনকে অর্থসাহায্য পাঠালেন বিল গেটস॥কৃতজ্ঞতা জানালেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ পরিকাঠামোই হোক কিংবা অর্থবল, নোভেল করোনা ভাইরাসের দাপটের সঙ্গে যুঝতে যে হিমশিম দশা চিনের, তা মানলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই পরিস্থিতিতে অর্থ দিয়ে চিনের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতাপূর্ণ চিত্তে তিনি চিঠি লিখলেন মার্কিন ধনকুবের বিল গেটসকে। জানালেন ধন্যবাদ, প্রকাশ করলেন আরও অনেক কথাই। তার মধ্যে নিজেদের ব্যর্থতার ইঙ্গিতও রয়েছে। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে এই চিঠির কথা জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, চিনে করোনার বলি ২৩০০ পেরিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান প্রথম ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস বা Covid-19 জীবাণুটি। রোগ প্রতিরোধে গোড়া থেকে আঁটঘাঁট বেঁধে নামলেও, সংক্রমণ ঠেকাতে ডাহা ফেল চিনের স্বাস্থ্য বিভাগ, চিকিৎসা পরিষেবা। দিন দিন লাফিয়ে বাড়ছে মৃত্যু। তড়িঘড়ি ১০০০ শয্যার হাসপাতাল তৈরি করেও লাভ বিশেষ হয়নি। শুধু চিন নয়, বিশ্বের অন্তত ২৫ দেশের করোনা ভাইরাস ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘গুরুতর বিপদ’ হিসেবে চিহ্নিত করেছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় গোটা বিশ্বের সাহায্যার্থে ১০০ মিলিয়ন ডলার দান করেছে বিল গেটসের প্রতিষ্ঠান। তার পরিপ্রেক্ষিতেই তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন