News71.com
 International
 23 Feb 20, 11:26 AM
 250           
 0
 23 Feb 20, 11:26 AM

করোনার চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখাচ্ছে সিঙ্গাপুর॥

করোনার চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখাচ্ছে সিঙ্গাপুর॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে আরও তিনজনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে৷ নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৩২ বয়সী একজন সিঙ্গাপুরিয়ান নাগরিক রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ফেরত আনা ব্যক্তিদের মধ্যে একজন তিনি। এদিন ৩০ বছর বয়সী এক নারী ও ৪১ বছর বয়সী এক পুরুষের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দু’জনেই সিঙ্গাপুরের স্থায়ী নাগরিক। তবে তাদের কারোরই সম্প্রতি চীন সফরের রেকর্ড নেই।কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অবিশ্বাস্য সাফল্য দেখাচ্ছে সিঙ্গাপুর। এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত ৮৯ জনের মধ্যে ৪৯ জনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও ৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া আইসিইউতে আছেন আরও পাঁচজন।সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটিতে সন্দেহজনক ১ হাজার ১০১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ২ হাজার ৭৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনের মেয়াদ পূর্ণ করেছেন অন্তত ১ হাজার ৬৩৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন