News71.com
 International
 23 Feb 20, 07:27 PM
 246           
 0
 23 Feb 20, 07:27 PM

আফগানিস্তানে বিকল্প সরকার গঠন করতে যাচ্ছেন আবদুল্লাহ॥

আফগানিস্তানে বিকল্প সরকার গঠন করতে যাচ্ছেন আবদুল্লাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান বিকল্প সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সে দেশের একটি প্রদেশের গভর্নর নিয়োগ দিয়েছেন সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ওই ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি নিজেকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের ঘোষণা দেন। সে ঘোষণার অংশ হিসেবে তিনি ‘সারপোল’ প্রদেশের প্রাদেশিক পরিষদের বর্তমান প্রধান মোহাম্মাদ নুর রহমানিকে ওই প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের খবর প্রচারিত হওয়ার পরপরই আব্দুল্লাহ আব্দুল্লাহর শত শত সমর্থক প্রাদেশিক গভর্নরের দপ্তরের সামনে সমবেত হয়ে রহমানির সমর্থনে মিছিল করেছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। গত ২০১৪ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে নির্বাচনী ফলাফল নিয়ে একই রকম মতবিরোধ তৈরি হলেও সে সময় দু’জনের মধ্যে সমঝোতার মাধ্যমে একজন প্রেসিডেন্ট এবং আরেকজন সরকারের প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন