News71.com
 International
 24 Feb 20, 11:37 AM
 223           
 0
 24 Feb 20, 11:37 AM

করোনা সংক্রমণে ২য় দক্ষিণ কোরিয়া ॥ আক্রান্ত ৬০২, মৃত ৫

করোনা সংক্রমণে ২য় দক্ষিণ কোরিয়া ॥ আক্রান্ত ৬০২, মৃত ৫

আন্তরজাতক ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যায় চীনের পরপরই স্থান করে নিয়েছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দেশটিতে বর্তমানে ৬০২। এছাড়া সংক্রমণে দেশটিতে মোট পাঁচজনের প্রাণহানী হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রোববার সংস্থাটি জানায়, দেশটিতে নতুন করে ১৬৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন দু’জন রোগীর মৃত্যু হয়। তবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। এ নিয়ে শনিবার ও রোববার দেশটিতে নতুন করে তিনশ ৯৫ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হলো। দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৩০৯ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় দেইগু শহরের বাসিন্দা। এ শহর থেকেই দেশটিতে করোনা ভাইরাস প্রথম সংক্রমিত হয়। রিয়েল টাইম স্ট্যাটেস্টিকস ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, বর্তমানে সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার আটশ ২৯। ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দু’হাজার চারশ ৬৪ এবং সুস্থ হয়েছেন ২৩ হাজার তিনশ ১৭ জন। বাকি ৫৩ হাজার ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন