News71.com
 International
 24 Feb 20, 06:08 PM
 251           
 0
 24 Feb 20, 06:08 PM

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের পক্ষে কোন কিছুই অসম্ভব নয়॥ মার্কিন প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের পক্ষে কোন কিছুই অসম্ভব নয়॥ মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পক্ষে কোনো কিছু অর্জন করাই অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত সফরে গিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, আজ সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগে ভারতের আহমেদাবাদে পৌঁছান ট্রাম্প। এরপরপরই তিনি তার সংবর্ধনায় আয়োজিত 'নমস্তে ট্রাম্প' সমাবেশে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করে ট্রাম্প বলেন, মোদী, আপনি শুধু গুজরাটের গর্ব নন, ভারতীয়রা কঠোর শ্রম ও নিবেদনের মধ্য দিয়ে যা চায় তাই সম্ভব করতে পারে, যে কোনো কিছিকে সম্ভব করতে পারে, আপনি তার জ্বলন্ত প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিশ্বাস্য উত্থানের এক জীবন্ত কাহিনী। প্রধানমন্ত্রী মোদীর ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আজকের ভারতীয় প্রধানমন্ত্রী যিনি একজন চা-ওয়ালা হিসেবে জীরবন শুরু করেছিলেন। সবাই তাকে ভালোবাসে। আমি বলবো, তিনি একজন কঠিন মানুষ। (এ সফরে) আমরা ভারতের সঙ্গে দুর্দান্ত কয়েকটি বাণিজ্যচুক্তি করবো। কিন্তু এসব ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে আপসে পৌঁছানো কঠিন ব্যাপার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এদিন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শুরুতেই ভারতবাসীকে নমস্কার জানান ট্রাম্প। ভারতবাসীকে ভালোবাসা জানিয়ে তিনি বলেন, আমি ৮ হাজার মাইল উড়ে এসেছি শুধু এই একটি বার্তাই পৌঁছে দিতে যে, আমেরিকা ভারতকে ভালোবাসে। এ সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, ভারত সফরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। 'নমস্তে ট্রাম্পের' মতো এ ধরনের সুন্দর সংবর্ধনার জন্য আমি আমার প্রকৃত বন্ধু মোদীকে ধন্যবাদ জানাই। আমরা সবসময়ই এই বিশেষ আতিথেয়তার কথা স্মরণ করবো। ভারত আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে থাকবে। দুই দিনের এ ভারত সফরে ট্রাম্পের সঙ্গে আছেন- তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জারেড কুশনার। এছাড়া ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ একটি প্রতিনিধিদলও এ সফরে ভারতে এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন