News71.com
 International
 24 Feb 20, 06:15 PM
 243           
 0
 24 Feb 20, 06:15 PM

করোনার কূপ্রভাব॥ ফ্লাইট কমানোর ঘোষণা সিঙ্গাপুর এয়ারলাইন্সের

করোনার কূপ্রভাব॥ ফ্লাইট কমানোর ঘোষণা সিঙ্গাপুর এয়ারলাইন্সের

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে আগামী তিন মাসের জন্য সব ধরনের ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্স নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের কারণে ভ্রমণে অনিহা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে এশিয়ার দেশগুলো এবং ফ্রাঙ্কফ্রুট, জাকার্তা, লন্ডন, লস এঞ্জেলস, মুম্বাই, পেরিস, সিওল, সিডনি ও টকিওকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়। ফ্লাইটগুলোর ধারণ ক্ষমতার চেয়ে কম যাত্রী হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে হংকংসহ অভ্যন্তরীণ বিমান যোগাযোগও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন