
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে কড়া বার্তা, সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে যৌথ ভাবে কাজ করা, প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্য, মোদীর নেতৃত্বে বারতের উল্লেখযোগ্য ‘বিকাশ’, এবং ভারতের শিল্প-সাহিত্য-সংস্কৃতির ভূয়সী প্রশংসা— মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নির্যাস মোটামুটি এটাই। গুজরাতের মোতেরায় সর্দার পটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতেই হবে। ভারতীয় উপমহাদেশ এলাকায় সন্ত্রাস দমনে ভারত ও আমেরিকা যৌথ ভাবে কাজ করবে বলেও আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। তার আগে ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে মোদী বলেন, ‘‘আপনাদের সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সবার উপস্থিতি আমাদের দেশের গর্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে ট্রাম্পকে নিমন্ত্রণ করছি।’’