News71.com
 International
 24 Feb 20, 08:54 PM
 262           
 0
 24 Feb 20, 08:54 PM

আমেরিকা ভারতকে ভালবাসে, সম্মানও করে॥ মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প

আমেরিকা ভারতকে ভালবাসে, সম্মানও করে॥ মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত বিশ্ব মানবতাকে প্রত্যাশা দেয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে এ কথা বলেন। এছাড়া তিনি তার ভাষণে ভারতের স্যানিটেশন ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন। এ সময় ট্রাম্প বলেন, 'আমেরিকা ভারতকে ভালবাসে। আমেরিকা ভারতকে সম্মান করে। ভারতের সকল মানুষের প্রতি আমেরিকা সব সময় বিশ্বস্ত বন্ধু হিসেবেই থাকবে। ' এ সময় তিনি আরও বলেন, 'ভারত বিশ্ব মানবতাকে প্রত্যাশা দেয়। মাত্র ৭০ বছরে ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অন্যতম সেরা জাতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর অধীনে গ্রামে গ্রামে ভারতে বিদ্যুতে পৌঁছে গেছে। এছাড়া ৩০০ মিলিয়ন এরও বেশি মানুষ ইন্টারনেট সংযোগ পেয়েছে । শিগগিরই ভারত বিশ্বের বৃহত্তম মধ্যবিত্ত শ্রেণির আবাসস্থল হয়ে উঠবে। ৬০০ মিলিয়ন এর বেশি মানুষের জন্যে স্যানিটেশন ব্যবস্থা রয়েছে।' এর আগে দুইদিনের সফরে ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার বেলা পৌনে ১২টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে সফর শুরু করার আগেই একের পর এক টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। (হাম ভারত আনে কে লিয়ে তৎপর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন