News71.com
 International
 24 Feb 20, 09:06 PM
 258           
 0
 24 Feb 20, 09:06 PM

পদত্যাগ করলেও মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন মাহাথির॥

পদত্যাগ করলেও মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন মাহাথির॥

নিউজ ডেস্ক: দায়িত্ব ছাড়তে চেয়ে এখনই যেতে পারছেন না মালয়েশিয়ার কিংবদন্তি রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করলেও অন্তবর্তী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। নতুন কারো নাম ঘোষণার আগ পর্যন্ত প্রবীণ এই নেতাই ক্ষমতায় থাকছেন। সোমবার সকালে আচমকা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাহাথির। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই আবার প্রধানমন্ত্রী করা হচ্ছে। ছোট একটি বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ এবং মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রশাসন সচল রাখবেন।’ রাজনৈতিক জীবনের মতো মাহাথিরের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি বাজারে কলা বিক্রি শুরু করেছিলেন। ১৯৪৬ সালে ২১ বছর বয়সে রাজনীতিতে নামেন। তারপর একদিন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন