News71.com
 International
 25 Feb 20, 11:01 AM
 187           
 0
 25 Feb 20, 11:01 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় আহত ৭॥

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় আহত ৭॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরের একটি মার্কেটের বাইরে এ হামলার ঘটনা ঘটে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ জানায়, অজ্ঞাত এক হামলাকারী মার্কেটের বাইরে পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারপাশ ঘিরে ফেলে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এরআগে একই অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় হামলাকারী সন্দেহে একজনকে গুলি করে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন