News71.com
 International
 25 Feb 20, 11:28 AM
 254           
 0
 25 Feb 20, 11:28 AM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ।।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত দুইজনকে উদ্ধার করে মদিনা আল'দার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, চট্টগ্রামের বাসিন্দা রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন