
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান আধানম গেব্রিয়েসুস করোনার মহামারী ঠেকাতে বিশ্বকে প্রস্তুত হতে বলেছেন। তিনি বলেন, আশঙ্কাজনক হারে ছড়িয়ে সংক্রমণের ব্যাপ্তি বাড়ছে। গত কয়েকদিনে ইরান, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানান তিনি। এদিকে ভয়াবহ এ ভাইরাসে চীনের মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১ জন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া এবং ইতালিতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।