News71.com
 International
 25 Feb 20, 10:14 PM
 219           
 0
 25 Feb 20, 10:14 PM

করোনাভাইরাসের প্রকোপে পড়লেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী॥

করোনাভাইরাসের প্রকোপে পড়লেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী॥

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরসি। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনবিসি। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে বেশি মৃতের ঘটনা ঘটেছে ইরানে। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশটিতে ১৬ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ৬১ জন। তবে দেশটির একটি সংবাদমাধ্যম আইএলএনএ দাবি করে, ইরানের কুম শহরে ভাইরাসের কারণে ৫০ জনের মৃত্যু হয়েছে। আইএলএনএ'র সে দাবি প্রত্যাখ্যান করেছিল ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ওই সংখ্যার অর্ধেকও যদি মারা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন। অথচ আজ মঙ্গলবার তিনি নিজেই আক্রান্ত হলেন। ইরানের সঙ্গে ইতোমধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক। এদিকে, চীনের বাইরে বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭০১ জন। সংক্রমিত হয়েছে ৮০ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে মারা গেছে ৭০ জন। এর মধ্যে ৬৮ জনই মারা গেছে উহান শহরে। নতুন করে সংক্রমিত হয়েছে ৫০৮ জন। সে হিসাবে চীনে এখন পর্যন্ত মারা গেছে মোট ২ হাজার ৬৬৩ জন এবং সংক্রমিত হয়েছে ৭৭ হাজার ৬৬৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন