News71.com
 International
 26 Feb 20, 08:25 PM
 217           
 0
 26 Feb 20, 08:25 PM

ভারতের রাজধানি দিল্লিতে দেখা মাত্রই গুলির নির্দেশ॥

ভারতের রাজধানি দিল্লিতে দেখা মাত্রই গুলির নির্দেশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে ব্যাপক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নতুন করে ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা । এদিকে, আল জাজিরার খবরে বলা হয়েছে, সব মিলিয়ে গত চারদিনে মৃতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। তবে আনন্দবাজারের খবরে নিহতের সংখ্যা ২৩ বলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকেই জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে ১৪৪ ধারা জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে প্রশাসন জানিয়েছে, যথেষ্ট সিআরপি নামানো হয়েছে। এখনই সেনা ডাকার দরকার নেই। আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লিতে মৃতের সংখ্যা ছিল ১৩। বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে গুরু তেগবাহাদুর হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বেলা বাড়লে আরো দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের এমডি সুনীল কুমার গৌতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন