News71.com
 International
 26 Feb 20, 08:27 PM
 229           
 0
 26 Feb 20, 08:27 PM

দিল্লির সংঘর্ষে নিহত ২৩॥ অমিতশাহ’র পদত্যাগ দাবী, সেনা মোতায়েন চান মুখ্যমন্ত্রী

দিল্লির সংঘর্ষে নিহত ২৩॥ অমিতশাহ’র পদত্যাগ দাবী, সেনা মোতায়েন চান মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যুরি মিছিল থামানো যাচ্ছে না ভারতের রাজধানী দিল্লিতে। আজ বুধবার আরও ৫ জন নিহত হয়েছে। গেল চারদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩-এ। আহতের সংখ্যাও ২০০-র কাছাকাছি। জানা গেছে, দিল্লির রাস্তায় কারফিউ উপেক্ষা করে চলছে ইটবৃষ্টি। এছাড়া ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লিতে নিহতের সংখ্যা ছিল ১৩। এদিন সকালে গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে গুরু তেগবাহাদুর হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বেলা বাড়লে আরও দু’জনের মৃত্যু হয়। দুপুরে চাঁদবাগ থেকে এক গোয়েন্দা অফিসারের দেহ উদ্ধার হয়। তারপর লোকনায়ক হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ার পাশাপাশি, এখনও দিল্লিতে সহিংসতা অব্যাহত। এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ নতুন করে পাথর ছোড়াছুড়ি শুরু হয় উত্তর-পূর্বের ব্রহ্মপুরী-মুস্তাফাবাদ এলাকায়। গোকুলপুরীতে একটি পুরনো জিনিসপত্রের দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ দিন জোহরিপুরায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ। গোকুলপুরীর ভাগীরথী বিহার এলাকায় ফ্ল্যাগমার্চ করে সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী। সীলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী-তে ১৪৪ ধারা জারি রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এদিন দিল্লি পুলিশের পক্ষে চারটি হাসপাতালে দায়িত্বে রয়েছে পুলিশ। দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে মঙ্গলবার রাতেই তৃতীয়বার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তারপরেই রাত সাড়ে ১২টা নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমে সীলামপুরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে জাফরাবাদ, মৌজপুর-সহ উত্তর-পূর্ব দিল্লির একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় যান তিনি।

এদিকে দিল্লীর সংঘর্ষময় পরিস্থিতি নিয়ে আজ দুপুরে সাংবাদিক সন্মেলন করে তারা উদ্ভূত পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রভাবশালীনেতা অমিত শাহ’র পদত্যাগ দাবী করেছে দেশটির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারি রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস। আজকের এই সাংবাদিক সন্মেলনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং সহ জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোনিয়া গান্ধী । পরে দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে খোলামেলা কথা বলেন কংগ্রেস সাধারন সম্পাদক ইন্দিরা নাতনি প্রিয়ঙ্কা গান্ধী । তিনিও দিল্লীর এই পরিস্থিতির জন্য সরকারের গোয়েন্দা ব্যার্থতার কথা তুলে ধরে অমিত শাহ’র পদত্যাগ করেন।তবে বর্তমান পরিস্থিতিতে এক ট্যুইট বার্তা দিয়ে রাজধানী দিল্লিতে বসবাসরত সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ শান্ত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । টুইট বার্তায় তিনি লেখেন, শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের জাতীয় বৈশিষ্ট্য। আমি দিল্লির ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা শান্তি এবং ভাতৃত্ব বজায় রাখুন। পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত করায় আমাদের এখন দায়িত্ব।

এদিকে নাগরিকত্ব আইন নিয়ে দেশটির রাজধানীতে ভয়াবহ সংঘর্ষ চলছে। কোনোভাবেই এ সংঘর্ষ থামানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ২৩ ছাড়িয়েছে। এছাড়া বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এই পরিস্থিতিতে সংঘর্ষ থামাতে ভারতীয় সেনাবাহিনী চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি লিখেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে সংঘর্ষ নিয়ন্ত্রণে। কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। সংঘর্ষ প্রবণ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। কেজরিওয়াল আরও জানান, একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি অবিহিত িকরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের শুরুর দিন থেকেই রাজধানী নয়াদিল্লি উত্তপ্ত হয়ে ওঠে। রাজপথগুলো পরিণত হয় রণক্ষেত্রে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন