News71.com
 International
 01 Mar 20, 11:56 AM
 197           
 0
 01 Mar 20, 11:56 AM

করোনা ।। ইরানে মাস্ক সংকট, ফ্রান্সে গণজমায়েত নিষিদ্ধ

করোনা ।।  ইরানে মাস্ক সংকট, ফ্রান্সে গণজমায়েত নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মার্কিন নাগরিকদের অন্য দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনসহ বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৯শ' জনের বেশি।কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে ইরানে। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেখা দিয়েছে মাস্ক সংকট। সংক্রমণ ঠেকাতে বাসিন্দাদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে সরকার। ইরানের করোনা ভাইরাসের জেরে উদ্বেগ দেখা দিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও। নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্তের কথা জানিয়েছে পাকিস্তান ও লেবাননও।  আশঙ্কাজনকহারে আক্রান্তের সংখ্যা বাড়ায় দক্ষিণ কোরিয়ার কোভিড নাইন্টিনের কেন্দ্রবিন্দু দাইগুতে সেনা মোতায়েন করা হয়েছে। গণপরিবহনের পাশাপাশি জনসমাগম হয় এমন জায়গায় জীবানুনাশক ছিটাতে দেখা যায় তাদের। চীনের পর দক্ষিণ কোরিয়াতেও আরোগ্য লাভের পর আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভাইরাস ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন