News71.com
 International
 01 Mar 20, 12:07 PM
 183           
 0
 01 Mar 20, 12:07 PM

সিরিয়ায় ২০০ স্থানে হামলার পর এরদোয়ানকে পুতিনের ফোন।।

সিরিয়ায় ২০০ স্থানে হামলার পর এরদোয়ানকে পুতিনের ফোন।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় হামলা চালিয়ে অন্তত তিনশ’ সেনাকে হত্যার দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, সিরীয় বাহিনীর হামলায় ৩৪ তুর্কি সেনা নিহতের প্রতিশোধ হিসেবে আসাদ বাহিনীর অন্তত দুইশোটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে, সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সঙ্কট নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর অবস্থানে তুর্কি সেনাদের হামলা চালানোর ভিডিও শুক্রবার প্রকাশ করে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, সিরীয় বাহিনীকে লক্ষ্য করে বিমান থেকে ও স্থলপথে হামলা চালানো হয়েছে। এতে হতাহত হন বহু সিরীয় সেনা। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, আমাদের সেনাদের হত্যার প্রতিশোধ আমরা নিয়েছি। তাদের দুইশোটি অবস্থান লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় আমরা আরো সেনা সদস্য বাড়িয়েছি। তুর্কি সেনাদের বিরুদ্ধে সিরীয় বাহিনীর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে, শরণার্থীদের ইউরোপে প্রবেশে আর বাধা দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে তুরস্ক। এতে করে দেখা দিতে পারে নতুন সঙ্কট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন