
আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর জনপ্রিয় গায়ক ফ্যালি ইপুপা'র কনসার্ট ঠেকাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং অগ্নিসংযোগ করেছে ফ্রান্সে বসবাসরত কঙ্গোর নাগরিকরা। এরই অংশ হিসেবে শুক্রবার প্যারিসের ব্যস্ততম রেল স্টেশন গ্যারে ডি লিয়নে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টেশনের আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন দমকল বাহিনীর সদস্যরা। এছাড়াও বিক্ষোভকারীরা স্টেশনের বাইরে বেশকিছু গাড়ি এবং মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পর প্যারিসের ট্রেন চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য। গায়ক ইপুপা কঙ্গোর প্রেসিডেন্টের সমর্থক, যার বিরুদ্ধে শত শত নারী ও শিশু হত্যার অভিযোগ রয়েছে।