News71.com
 International
 01 Mar 20, 12:08 PM
 221           
 0
 01 Mar 20, 12:08 PM

অমিত শাহর সফর ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।।

অমিত শাহর সফর ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র কলকাতা সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। অমিত শাহ-কে নাগরিক সংবর্ধনা দিতে এরইমধ্যে কলকাতার শহীদ মিনারে নির্মাণ করা হয়েছে মঞ্চ। এদিকে, দিল্লির সাম্প্রতিক সহিংসতার জন্য রাজনীতিকদের দায়ী করেছেন তৃণমূল সাংসদ দেব।কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার পাশে শহীদ মিনার এলাকায় অমিত শাহ'র সভার মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। নাগরিকত্ব আইন সংশোধন করায় প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দুদের সংবর্ধনা নিতে তার পাশাপাশি আসার কথা রয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডারও। দিল্লিতে সাম্প্রতিক সংহিসতার জন্য অমিত শাহকে দায়ী করেছে বিরোধী দলগুলো। আবার তার সঙ্গেই ভূবনেশ্বরে এক টেবিলে বসে বৈঠক করে, মধ্যাহ্নভোজও সেরেছেন সি.এ.এ বিরোধিতায় সরব মমতা। ফলে গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। শীর্ষ বাম নেতা সুজন চক্রবর্তী, দিল্লি পুড়ছে। এই অবস্থায় সবাই উদ্বিগ্ন। রাষ্ট্রসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী (মমতা বন্দোপাধ্যায়) কিছু বলেছেন? নিশ্চিন্তে আছেন। এদিকে, দিল্লির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ কোরে ভারতের রাজনীতিকদের সমালোচনা করেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব।। যদিও পাল্টা বক্তব্য এসেছে বিজেপির পক্ষ থেকেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন