News71.com
 International
 01 Mar 20, 12:09 PM
 218           
 0
 01 Mar 20, 12:09 PM

অবশেষে আফগানিস্তানের শান্তির চুক্তিতে যুক্তরাষ্ট্র-তালেবান।।

অবশেষে আফগানিস্তানের শান্তির চুক্তিতে যুক্তরাষ্ট্র-তালেবান।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগান তালেবানের বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি হতে যাচ্ছে। কাতারের দোহায় জাতিসংঘসহ ভারত, পাকিস্তান ও মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা রয়েছে।আফগানিস্তানে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসসে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, চলমান যুদ্ধে তালেবান যোদ্ধারা কখনোই জয়ী হতে পারবে না। তাই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতেও তিনি তালেবানের প্রতি আহ্বান জানান। শনিবার যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন