News71.com
 International
 01 Mar 20, 03:06 PM
 250           
 0
 01 Mar 20, 03:06 PM

দিল্লিতে হিন্দুদের মানবঢালের সুরক্ষায় নামাজ পড়লেন মুসলিমরা।।

দিল্লিতে হিন্দুদের মানবঢালের সুরক্ষায় নামাজ পড়লেন মুসলিমরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব আইন নিয়ে চলা ভয়াবহ সহিংসতার আগুনে পুড়ে ছারখার ভারতের রাজধানী দিল্লি। এখন পর্যন্ত ৪৩ জনের নিহতের খবর পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অবিশ্বাস আশংকা ভর করেছে মুসলমান-হিন্দু দুই সম্প্রদায়ের মানুষের মাঝেই। এরই মধ্যে আশার খবর শোনালো ভারতীয় গণমাধ্যমগুলো। তারা জানায়, নয়াদিল্লিতে হিন্দু ভাইদের পাহারার সুরক্ষা মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেছেন সেখানকার মুসল্লিরা। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি মসজিদে হিন্দুদের তৈরি মানবঢালের মধ্যে জুমার নামাজ আদায় করেন তারা। দিল্লির মুস্তফাবাদ এলাকার প্রধান মসজিদের বাইরে ডজনখানেক হিন্দু স্বেছাসেবী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। দিল্লির যেসব এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল এটি তার অন্যতম। নামাজের পর দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মুসল্লিদের তাগাদা দিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীদের। মসজিদের ইমাম মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন পরীক্ষার সময়। এসময় আমাদের ধৈর্য্য ধরে থাকতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন