News71.com
 International
 01 Mar 20, 10:19 PM
 240           
 0
 01 Mar 20, 10:19 PM

সিরিয়া ছাড়ার সময় এসেছে রাশিয়ার।। এরদোয়ান

সিরিয়া ছাড়ার সময় এসেছে রাশিয়ার।। এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক-সিরিয়া চলমান উত্তেজনার মধ্যেই ইদলিবে তুর্কি ড্রোন হামলায় ২৬ জন সিরীয় সেনা নিহত হয়েছেন। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা হতাহতের বিষয়টি নিশ্চিত করে। সীমান্ত খুলে দেয়ার ঘোষণার পর ইতোমধ্যে ইউরোপে প্রবেশের আশায় সীমানা পেরিয়েছে ১৮ হাজারের বেশি অভিবাসী। তাদের ঠেকাতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। এ অবস্থায় তুরস্কের সীমানা বন্ধ রাখা উচিৎ জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুশ ও তুর্কি রাষ্ট্রপ্রধানকে ফোন কোরে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।  তুর্কি সেনাদের বিরুদ্ধে সিরীয় বাহিনীর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ কোরে, শরণার্থীদের ইউরোপে প্রবেশে আর বাধা দেয়া হবে না বলেও ঘোষণা দেয় তুরস্ক। সীমান্ত খুলে দেয়ার ঘোষণার পর সীমানা পেরিয়েছে ১৮ হাজারের বেশি অভিবাসী। কয়েকদিনের মধ্যেই এ সংখ্যা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে আবার তারের বেড়া কেটে গ্রিসে ঢোকার চেষ্টাও করেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে তুরস্কের আশ্রয়ে আছে ৩৭ লাখ শরণার্থী। এ শরণার্থীদের ইউরোপ প্রবেশ ঠেকাতে চুক্তি করলেও তুরস্কের অভিযোগ ইইউ চুক্তি মানছে না। তবে সীমান্ত খুলে দেয়ায় ইউরোপে যে শরণার্থী ঢল হবে তা ঠেকাতে কঠোর পদক্ষেপের আভাস দিয়েছে গ্রিস। ইতোমধ্যে কোস্ট গার্ডের পাশাপাশি পুলিশ এবং সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তুরস্কের সঙ্গে সীমান্তেও পাহারা জোরদার করা হয়েছে। ছোট নৌকায় করে অনেক শরণার্থীই ইভরোস নদী পার হয়ে গ্রিসের উপকূলে পৌঁছানোর চেষ্টা করলে তাদের ঠেকাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন