News71.com
 International
 01 Mar 20, 10:22 PM
 239           
 0
 01 Mar 20, 10:22 PM

দিল্লিতে নিহতদের প্রতি পরিবার পাবে ১০ লাখ রুপি।।

দিল্লিতে নিহতদের প্রতি পরিবার পাবে ১০ লাখ রুপি।।

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির শাহীনবাগে বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে 'হিন্দু সেনা' সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর, সেখানে নতুন করে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তি নষ্ট হয় এবং আইন পরিপন্থী আর কোন কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে হবে না বলেও জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সহিংসতার সময় নিস্ক্রিয় থাকায় পুলিশের বিরুদ্ধে ভারতজুড়ে সমালোচনা অব্যাহত রয়েছে।এদিকে উগ্রবাদীদের হামলায় নিহতদের ১০ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।মাত্র ক'দিন আগেও সবকিছু ছিল সাজানো-গোছানো। কিন্তু উগ্রবাদীদের কালো থাবায় মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে সব। গত কয়েক দিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত দিল্লির মুসলিম পরিবারগুলো এখন খুঁজছেন বেঁচে থাকার অবলম্বন।দিল্লি সহিংসতার সময় নীরব ভূমিকা পালন করলেও, এখন নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। শাহিনবাগে বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে হিন্দু সেনা বিক্ষোভের ঘোষণা দেওয়ার পর, রোববার সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার( ২৯ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ক্রমেই দিল্লি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এরইমধ্যে কয়েকদিনের সহিংসতায় ক্ষয়ক্ষতির হিসাব নিরূপন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন