News71.com
 International
 03 Mar 20, 02:24 PM
 237           
 0
 03 Mar 20, 02:24 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৬॥ ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৬॥ ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ মার্চ) প্রথমবারের মতো মেরিল্যান্ডে অবস্থিত জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত তিনদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বেশকয়েক জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটনে বলে জানান গভর্নর জে ইনসেলি। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউজ। যদিও মার্কিন সিনেটে বিরোধীদলীয় নেতা চাক শুমারের অভিযোগ, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে এতদিন গড়িমসি করেছেন। গতকাল সোমবার (০২ মার্চ) পর্যন্ত যুক্তরাষ্ট্রের এগারোটি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কেও একজন আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কের গভর্নর ও মেয়র যৌথ সংবাদ সম্মেলন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে অনেকেই দোকান থেকে মাস্ক কিনছেন। অনলাইনভিত্তিক মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন জানিয়েছে, ভাইরাস আতঙ্কের কারণে তারা দশ লাখ পণ্য বিক্রি বন্ধ রেখেছে। করোনা ভাইরাসের কারণে বাজারে মুখের মাস্ক কেনার ধুম পড়লেও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাদের বয়স কম কিংবা শারীরিক কোনো সমস্যা নেই তাদের মাস্ক পড়া জরুরি নয়। তবে সতর্কতার জন্য সবাইকে ভীড়ভাট্টা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন