News71.com
 International
 04 Mar 20, 11:26 AM
 306           
 0
 04 Mar 20, 11:26 AM

করোনা ভাইরাস॥ ওয়াশিংটনে মৃতের সংখ্যা বেড়ে ৯

করোনা ভাইরাস॥ ওয়াশিংটনে মৃতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্কঃ মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ইতালিতে বেড়ে হয়েছে ৭৯। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এ নিয়ে অন্তত ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আর্জেন্টিনা ও চিলিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সারা বিশ্বে ৯২ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ। চীনের বাইরে ভাইরাসটি সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে। ইরানে ২৩ সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপানসহ কয়েকটি দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে ভাবছে তার প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন