News71.com
 International
 04 Mar 20, 06:49 PM
 227           
 0
 04 Mar 20, 06:49 PM

সিরিয়ায় আরো দুই তুর্কি সেনা নিহত॥

সিরিয়ায় আরো দুই তুর্কি সেনা নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় আরো দুই তুর্কি সেনা নিহত হয়েছেন। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের আগে নতুন করে তুরস্কের দুই সেনা নিহতের ঘটনা ঘটল।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সরকারি সেনাদের ওই হামলায় আরো অন্তত ২০ তুর্কি সেনা আহত হয়েছেন। তুরস্কের সেনারাও আসাদ বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, সিরিয়ার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করার পর ৩ হাজার ১৩৬ সিরীয় সেনাকে নিস্ক্রিয় করা হয়েছে। তুরস্ক নিষ্ক্রিয় বলতে, হত্যা অথবা বন্দি বুঝিয়ে থাকে।নতুন হামলায় ১৫১ ট্যাংক, ৪৭ আর্টিলারি, দুইটি যুদ্ধযান, তিনটি জঙ্গি বিমান, আটটি হেলিকপ্টার, তিনটি ড্রোন এবং আটটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া, ৫২টি মাল্টিপল রকেট লাঞ্চার, ১২টি অ্যান্টি ট্যাংক, ২৪টি আর্মার্ড ভেডিকলস ধ্বংসের দাবি করেছে তারা।নতুন করে দুই সেনা নিহতের কথাও স্বীকার করেছে তুর্কি সেনা কর্তৃপক্ষ। এর আগে সিরীয় সেনাদের বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহতের জেরে অপরেশন স্প্রিং শিল্ডের ঘোষণা দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন