
আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লি সহিংসতা মামলার আবেদন গ্রহণ করতে দিল্লি হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। বুধবারের মধ্যে সব বিজেপি নেতার বিদ্বেষমূলক মন্তব্য শুনতে হবে বলেও জানান সুপ্রিম কোর্ট। সহিংসতায় নিহত অনেকের পরিবার বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর এ ব্যবস্থা নিতে বললেন সর্বোচ্চ আদালত। টানা চারদিনের দাঙ্গায় ৪৮ জন নিহত ও ২ শতাধিক আহত হয়। এদিকে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রথমবারের মত বৈঠক হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। এ বৈঠকে বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান কেজরিওয়াল। তবে দিল্লির সহিংসতায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া উচিৎ হবে না বলে মোদিকে জানিয়েছেন তিনি