News71.com
 International
 04 Mar 20, 07:43 PM
 223           
 0
 04 Mar 20, 07:43 PM

সরাসরি যুদ্ধের মুখে সিরিয়া-তুরস্ক॥

সরাসরি যুদ্ধের মুখে সিরিয়া-তুরস্ক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইদলিবে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে সিরিয়া ও তুরস্ক। মঙ্গলবার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ সতর্কতা উচ্চারণ করে। এদিকে, জাতিসংঘের পর রাশিয়া ও আসাদ সরকারের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ফ্রান্স। আঙ্কারাকে গোলাবারুদসহ যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে ব্যাপকভাবে বিমান হামলা অব্যাহত রেখেছে রুশ সমর্থিত আসাদ বাহিনী। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে ৯৫ দফা হামলা চালানো হয়। এতে বিদ্রোহীদের সমর্থক তুরস্কের এক সেনা নিহত হয়। আহত হয় আরো ৯ জন। জবাবে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করে আঙ্কারা। হামলা চালানো হয় সিরীয় বাহিনীর ৮২টি স্থাপনায়। যুদ্ধের কারণে নতুন করে বাস্তুচ্যুত হয় ১০ লাখের বেশি মানুষ। যাদের অধিকাংশই আশ্রয় নিয়েছে তুর্কি সীমান্তে। আঙ্কারা ইউরোপের সঙ্গে সীমান্ত খুলে দেয়ায় শরাণার্থী ঢল নামে গ্রিস সীমান্তে। সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘাতে নিহত হন তিন অভিবাসন প্রত্যাশী। গ্রিসের সীমান্ত বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে প্রবেশের অপেক্ষায়, মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য বাস্তুচ্যুত মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন