News71.com
 International
 05 Mar 20, 06:02 PM
 212           
 0
 05 Mar 20, 06:02 PM

তুরস্কের পার্লামেন্টে তুমুল মারামারি॥

তুরস্কের পার্লামেন্টে তুমুল মারামারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির আইনপ্রণেতা এনজিন ওজকোক অভিযোগ করেন, সিরিয়ায় নিহত তুরস্কের সেনাদের প্রতি অসম্মান করেছেন এরদোয়ান। সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছেন এরদোয়ান। এ অভিযোগ এনে এরদোয়ানকে মর্যাদাহীন, জঘন্য, নিচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন তিনি। এ ঘটনার পর পার্লামেন্টে কলহ শুরু হয়। আর এতে যোগ দেন কয়েক ডজন পার্লামেন্ট মেম্বার। কেউ কেউ ডেস্কের উপর উঠে বিরোধীপক্ষকে ঘুসি মারেন। কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখানে কয়েকজন আইনপ্রণেতাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। হৈচৈ ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতে পড়ে যান। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্পিকার। এছাড়া এরদোয়ানকে নিয়ে এমন মন্তব্য করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন