News71.com
 International
 05 Mar 20, 08:35 PM
 249           
 0
 05 Mar 20, 08:35 PM

দিল্লীর সংঘর্ষে ভারতের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে॥ রাহুল গান্ধী

দিল্লীর সংঘর্ষে ভারতের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে॥ রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লি সহিংসতা থেকে নজর ফেরাতেই কেন্দ্র সরকার গণমাধ্যমে করোনা নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দিল্লি সহিংসতার মধ্য দিয়ে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তবে দিল্লি সহিংসতা নিয়ে রাহুল গান্ধী ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। গত মাসের শেষদিকে দিল্লিতে টানা ৪ দিনের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে ব্রিজপুরিসহ বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শনে যান বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। পরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, রাজধানীতে সহিংসতার মধ্য দিয়ে ভারতের বড় ক্ষতি হয়ে গেছে। হিংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাহুল গান্ধী বলেন, 'দিল্লি সহিংসতায় এখন পর্যন্ত ৪৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সহিংসতার পর এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। দিল্লি থেকে নজর সরাতেই সরকার করোনা নিয়ে মেতে উঠেছে বলেও অভিযোগ করেন মমতা।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন