News71.com
 International
 07 Mar 20, 12:17 PM
 199           
 0
 07 Mar 20, 12:17 PM

ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা॥মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২০০

ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা॥মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২০০

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমন । এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিসহ আতঙ্কিত স্থানীয়রাও। ইতালি সরকার সবগুলো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী ১৫ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৬৫ বছরের অধিক বয়স্ক এবং শিশুদের বাসায় থাকার জন্যে জানিয়েছেন। ট্যুরিজম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই পর্যন্ত ইতালিতে ক্ষতির পরিমাণ প্রায় সাত বিলিয়ন ইউরো। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তথ্য দেয়া হয়েছে উত্তর ইতালির ৭০ ভাগ ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এক প্রবাসী বাংলাদেশি বলেন, করোনা ভাইরাসের কারনে ভ্যানিস খুবই আতঙ্কের ভিতরে রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসাসহ অনেক কিছু্‌ই বন্ধের অতিক্রম। বাংলাদেশি কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন