
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে আমদানি-রফতানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে মাস্ক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের। পর্যাপ্ত মজুদ না থাকায় দক্ষিণ কোরিয়ার সরকার ওষুধের দোকানগুলোকে একজন ব্যক্তির কাছে সপ্তাহে ২টির বেশি মাস্ক বিক্রয় না করার নির্দেশ দিয়েছে। নাগরিকরা খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছেন না। করোনার কারণে ক্ষুদ্র ব্যবসায়ের যে ধস দেখা দিয়েছে তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সবচেয়ে বেশি ব্যবসায় রয়েছে। তাই দীর্ঘমেয়াদে করোনার নেতিবাচক প্রভাব থাকবে দেশটির অর্থনীতিতে। যার রেশ থাকবে গোটা বিশ্বে।