News71.com
 International
 07 Mar 20, 07:20 PM
 214           
 0
 07 Mar 20, 07:20 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ বেশির ভাগ মার্কিন নাগরিকের অপছন্দ॥

প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ বেশির ভাগ মার্কিন নাগরিকের অপছন্দ॥

আন্তর্জাতিক ডেস্কঃ এমনিতেই বিভিন্ন কারণে নিজের আচরণে বিশ্বে প্রায় সব সময় সমলোচিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে পাওয়া গেল নতুন এক জনমত জরিপ। এই জনমত জরিপে পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক আচরণকে দেশটির বেশিরভাগ জনগণ পছন্দ করেন না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ ইস্যু যেভাবে মোকাবেলা করেন তার সঙ্গেও দেশের জনগণ একমত নন। বৃহস্পতিবার (০৫ মার্চ) পিউ রিসার্চ সেন্টার নামে এক জরিপ সংস্থা এ জরিপ চালিয়েছে। জরিপে দেখা যাচ্ছে, মাত্র শতকরা ১৫ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের দাপ্তরিক আচরণ পছন্দ করেন বলে জানিয়েছেন।শতকরা ৫৩ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের আচরণ পছন্দ করেন না। আর ৩০ ভাগ মানুষ ট্রাম্পের আচরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন। দেশের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি অনাস্থা জানিয়েছেন শতকরা ৫৮ ভাগ মানুষ। আর শতকরা ৪২ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন