News71.com
 International
 08 Mar 20, 12:53 PM
 403           
 0
 08 Mar 20, 12:53 PM

চীন থেকে আসা ডলার নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র॥ রাখা হচ্ছে কেয়ারেন্টাইনে

চীন থেকে আসা ডলার নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র॥ রাখা হচ্ছে কেয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্কঃচীনসহ করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিভিন্নভাবে আসা ডলার নিয়ে দুশ্চিতায় পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। কভিড-নাইনটিন আতঙ্কে মানুষের মতো কোয়ারেন্টাইন করা হচ্ছে কাগুজে নোটগুলোও। বিভিন্ন দেশে বা আর্থিক প্রতিষ্ঠানে ডলারের কাগুজে নোটগুলো পাঠানোর আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। শুধু মানুষের সংস্পর্শ নয় প্রাণহীন জড়বস্তুর মাধ্যমেও কভিক-নাইনটিন ছড়াতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি-এর এমন সতর্কতার পর কাগুজে নোট নিয়ে বাড়তি সতর্ক হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে ব্যক্তি থেকে ব্যক্তিতে হস্তান্তর হওয়া নোট থেকে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকেই যাচদেস এরই মধ্যে বিশ্বের একশ'রও বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন