News71.com
 International
 08 Mar 20, 07:49 PM
 218           
 0
 08 Mar 20, 07:49 PM

করোনা সংক্রমন ঠেকাতে লাইভ ভিডিওতে প্রার্থনা করবেন পোপ॥

করোনা সংক্রমন ঠেকাতে লাইভ ভিডিওতে প্রার্থনা করবেন পোপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি ভ্যাটিকান সিটি। সেখানেও মিলেছে মহামারী করোনা আক্রান্ত রোগীর সন্ধান। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতা হিসেবে লাইভ ভিডিওর মাধ্যমে রোববার (৮ মার্চ) প্রার্থনা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস। ইতালিতে চলমান করোনার প্রকোপ ঠেকাতে গণজমায়েত এড়িয়ে চলার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভ্যাটিকান সিটিতে লাইভ ভিডিওর মাধ্যমে রোববারের প্রার্থনা পরিচালনা করবেন পোপ ফ্রান্সিস। ফলে প্রার্থনার উদ্দেশ্যে ভ্যাটিকান সিটিতে গণজমায়েত করতে হবে না ক্যাথলিকদের। এর আগে চলতি সপ্তাহের শুরুতে করোনা সন্দেহে স্বাস্থ্য পরীক্ষাও করাতে হয় পোপ ফ্রান্সিসের। ঠাণ্ডায় আক্রান্ত হওয়ায় পোপ ফ্রান্সিসের ওই পরীক্ষা করা হয়। তবে স্বাস্থ্য পরীক্ষায় কোনো অশুভ সংবাদ শুনতে হয়নি ক্যাথলিকদের। তবে পোপ আক্রান্ত না হলেও করোনা ইস্যুতে বেশ উদ্বেগজনক অবস্থায় আছে ইতালি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন