
আন্তর্জাতিক ডেস্কঃকরোনা ভাইরাসে ভয়াবহ এমন যে পৃথিবীর ৯০টি দেশের মানুষ এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাদ যায়নি ইসরাইলও। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ইসরাইলের ১ হাজার ২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনাকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনারা বেশিরভাগই ছুটিতে দেশের বাইরে ছিল। এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এ পর্যন্ত ইসরাইলের ২১ সেনাকে করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।