News71.com
 International
 08 Mar 20, 11:46 PM
 207           
 0
 08 Mar 20, 11:46 PM

করোনায় যুক্তরাষ্ট্রেও বাড়ছে মৃতের সংখ্যা ।।

করোনায় যুক্তরাষ্ট্রেও বাড়ছে মৃতের সংখ্যা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির (৬ মার্চ) ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে। এর আগে ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় এ ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ বলে জানিয়েছে দেশটি স্বাস্থ্য অধিদপ্তর। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের আরও আটটি অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এগুলো হলো-সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ইন্ডিয়ানা, ওকলাহোমা, নেব্রাস্কা, কেনটাকি, মিনেসোটা ও পেনসিলভানিয়া। এ নিয়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রায় অর্ধেকেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে। এদিকে করোনার প্রকোপ থেকে বাঁচতে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো শনিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন