News71.com
 International
 10 Mar 20, 10:19 PM
 194           
 0
 10 Mar 20, 10:19 PM

এবার করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের মন্ত্রী॥

এবার করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের মন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল পরীক্ষায় ফরাসী মন্ত্রী ফ্রাঙ্ক রিসটারের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ভালো আছেন, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন। জানা গেছে, গত সপ্তাহের কয়েক দিন ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন সভায় অবস্থান করেছিলেন ফ্রাঙ্ক রিসটার। ওই সভার পাঁচজন ব্যক্তি এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন