News71.com
 International
 10 Mar 20, 10:24 PM
 289           
 0
 10 Mar 20, 10:24 PM

মাস্কে মুনাফা নিষিদ্ধ করলো জাপান॥

মাস্কে মুনাফা নিষিদ্ধ করলো জাপান॥

আন্তজার্তিক ডেস্ক: করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশে মাস্কের চাহিদা বেড়ে গেলো, তখনই এর দাম বাড়িয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা। এই যখন অবস্থা, তখন জাপান সরকার কঠোর ব্যবস্থা নিলো। লাভের জন্য মাস্ক বিক্রি করাকে নিষিদ্ধ করে একে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে জাপান সরকার। বলা হয়েছে, যারা অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করবে তাদের এক বছরের কারাদণ্ড বা ১ মিলিয়ন জাপানের ইয়েন জরিমানায় দণ্ডিত করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এই শাস্তি ১৫ মার্চ থেকে কার্যকর হবে। জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, ‘আমার এটা নিশ্চিত করতে চাই যে, জাপানের সকল মানুষ এই মাস্ক পেতে পারেন।’ এদিকে জাপানে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন