News71.com
 International
 10 Mar 20, 10:49 PM
 232           
 0
 10 Mar 20, 10:49 PM

করোনার কূপ্রভাব ॥ বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরণের ধস

করোনার কূপ্রভাব ॥ বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরণের ধস

আন্তর্জাতিক ডেস্ক: করোনার কূপ্রভাব বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নেমেছে। বিশ্লেষকেরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার ঘটনার প্রভাব পড়েছে বৈশ্বিক লেনদেনের প্রধান মাধ্যম শেয়ারবাজারে। বলা হচ্ছে, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এই প্রথম এত মারাত্মক দরপতন দেখল বৈশ্বিক শেয়ারবাজার। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান অর্থনৈতিক সূচকে ৭ শতাংশের বেশি দরপতন দেখা গেছে। অন্যদিকে, লন্ডনের শেয়ারবাজারে প্রায় ৮ শতাংশ দরপতন হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি ‘চূড়ান্ত খারাপ’ অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রধান সব স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল থেকেই শেয়ারের দরপতন শুরু হয়। একসময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ১৫ মিনিটের জন্য শেয়ার কেনাবেচা বন্ধ রাখতে হয়। এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৭ দশমিক ৬ শতাংশ মূল্যপতন হয়। নাসদাকে দরপতন প্রায় ৭ দশমিক ৩ শতাংশ। ইউরোপেও প্রধান প্রধান শেয়ারবাজারে দরপতন দেখা যায়। ফ্রান্স, জার্মানি ও স্পেনে ৭ শতাংশের বেশি দরপতন দেখা গেছে। এর আগে এশিয়ার শেয়ারবাজারগুলোয়ও দরপতন দেখা যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচকে ৫ শতাংশ, অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০-এ ৭ দশমিক ৩ শতাংশ দরপতন দেখা গেছে। চীন ও হংকংয়েও একই ধরন দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন