News71.com
 International
 11 Mar 20, 07:13 PM
 201           
 0
 11 Mar 20, 07:13 PM

করোনা আতঙ্কে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এনআইডি বিতরণ স্থগিত॥

করোনা আতঙ্কে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এনআইডি বিতরণ স্থগিত॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে চলতি মার্চ মাসে প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সীমিত আকারে বিতরণ করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ কার্যক্রম স্থগিত করেছে ইসি। ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়ড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি মাসেই যুক্তরাজ্য প্রবাসীদের সীমিত আকারে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধনের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে, কখন এ প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসেই বাংলাদেশি নাগরিকদের ভোটার করে নিয়ে এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেয় ইসি। এক্ষেত্রে অনলাইনে এনআইডির আবেদন করেন প্রবাসীরা। বর্তমানে দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের প্রবাসীরা এই সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশে এ কার্যক্রম চালানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন