
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন ও যৌথ বাহিনীর সেনা ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বুধবার(১১ মার্চ) রাতে ইরাকের ক্যাম্প তাজিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম। এদিকে ইরাকের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল মাইলস ক্যাজিনস এক টুইট বার্তায় জানান, অন্তত ১৫ টি ছোট রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে । আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এই হামলায় নিহতদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন মার্কিন সেনা রয়েছে। এছাড়া আরও এক মার্কিন ঠিকাদারও নিহত হয়েছে। তবে এসব হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এসব হামলার ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এখনও চলছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। এদিকে, এসব হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে ট্রাম্প প্রশাসন।