News71.com
 International
 13 Mar 20, 07:48 PM
 236           
 0
 13 Mar 20, 07:48 PM

কুয়েতের সব গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা॥

কুয়েতের সব গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার।বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কুয়েত স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে কুয়েত সরকার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেন। স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, ১২ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত সব অফিস, ব্যাংক, রেস্টুরেন্ট ও কফি শপ সমূহ বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বিমান চলাচলও বন্ধ থাকবে। এদিন কুয়েত মন্ত্রী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, আগামী ২৯ মার্চ রোববার থেকে আবারও সব ধরণের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন